Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫০ মিনিট আগে
  • ১০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

রিটার্ন জমার সময় যে পাঁচ ভুল এড়িয়ে চলবেন

রিটার্ন জমার সময় যে পাঁচ ভুল এড়িয়ে চলবেন

অনলাইন ডেস্ক ►
দেশে বর্তমানে সোয়া এক কোটি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৫০ লাখ প্রতিবছর আয়কর রিটার্ন দেন।

এবার সবাইকে অনলাইনে রিটার্ন দিতে হবে। রিটার্ন জমা দিতে গিয়ে করদাতারা যেসব সাধারণ ভুল করেন, সেগুলো এড়ানো জরুরি।
বেশি সোনার গয়না দেখানো
অনেকে রিটার্নে বাস্তবে থাকা সোনার চেয়ে বেশি দেখান। আয়ের সঙ্গে সম্পদের সামঞ্জস্য না থাকলে পরে প্রশ্নের মুখে পড়তে পারেন।

তাই প্রকৃত পরিমাণ দেখানো উচিত।
অতিরিক্ত নগদ দেখানো
আয়ের সঙ্গে সামঞ্জস্য না রেখে বেশি নগদ অর্থ দেখানোও ঝুঁকিপূর্ণ। প্রকৃতপক্ষে হাতে থাকা নগদ অর্থই রিটার্নে দেখাতে হবে।

উপহার না দেখানো
মা-বাবা, ভাইবোন, স্বামী-স্ত্রী বা সন্তানদের কাছ থেকে পাওয়া জমি, ফ্ল্যাট, গয়না বা অন্য মূল্যবান উপহার রিটার্নে দেখাতে হবে।

এসব উপহারে সাধারণত কর দিতে হয় না।
বিনিয়োগ গোপন করা
এফডিআর, ডিপিএস ও সঞ্চয়পত্রসহ বিভিন্ন বিনিয়োগ রিটার্নে না দেখানো ভুল। স্বয়ংক্রিয় ব্যবস্থার কারণে এসব তথ্য সহজেই শনাক্ত করা সম্ভব। যথাযথ খাতে বিনিয়োগ দেখালে কর সুবিধাও পাওয়া যায়।

আয়ের চেয়ে বেশি ব্যয় দেখানো
আয়ের চেয়ে ব্যয় বেশি দেখালে অতিরিক্ত অর্থের উৎস সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে।

তাই আয়, ব্যয় ও সম্পদের মধ্যে সামঞ্জস্য রাখা জরুরি।
প্রথমবার রিটার্নে দেখানো প্রতিটি সম্পদ ও আয়ের উৎসের যথাযথ ব্যাখ্যা এবং সংশ্লিষ্ট প্রমাণপত্র সংরক্ষণ করা উচিত।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad