Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

মুক্তি পেল ‘মিশন ডিডিএলজে’র নতুন গান

মুক্তি পেল ‘মিশন ডিডিএলজে’র নতুন গান

অনলাইন ডেস্ক ►

নব্বই দশকের কালজয়ী রোমান্টিক আবহকে আধুনিক সুরে নতুন করে ফিরিয়ে আনল ‘কাহিনি এখনো বাকি’ গানটি। মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’র এই রোমান্টিক গানটি প্রকাশের পর থেকেই অন্তর্জালে দর্শকদের প্রশংসায় ভাসছে। বিশেষ করে পর্দায় নাওভী ও লাবণ্য জুটির রসায়ন মন কেড়েছে দর্শকদের।

গানটির সুরে নব্বইয়ের দশকের বলিউডের আইকনিক ‘তুঝে দেখা তো ইয়ে জানা সানাম’ গানের চেনা সুরের একটি হালকা ছোঁয়া রাখা হয়েছে, যা মুহূর্তেই শ্রোতাদের স্মৃতিকাতর করে তোলে। পুরোনো দিনের রোমান্টিক মেজাজের সঙ্গে আধুনিক সংগীতায়োজনের মেলবন্ধন গানটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। ‘কাহিনি এখনো বাকি’ গানটির কথা ও সুর করেছেন সৈয়দ নাফিস। তিনি নিজেই এতে মৌমিতা বড়ুয়ার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন। ভিডিওতে নাওভী ও লাবণ্যের পাশাপাশি দেখা গেছে আরমান বিন মাহমুদকেও। মনোরম লোকেশন এবং নান্দনিক চিত্রায়ণে গানটি পরিচালনা করেছেন আসিফ জাহাঙ্গীর অর্ক। 

নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক জানান, “এটি মূলত একটি রোমান্টিক-কমেডি ঘরানার কনটেন্ট। প্রায় ৮০ মিনিটের এই ওয়েব ফিল্মে নব্বইয়ের দশকের নিখাদ প্রেমের অনুভূতিকে আজকের প্রজন্মের দর্শকের সামনে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। নাওভী ও লাবণ্য নতুন জুটি হিসেবে চমৎকার কাজ করেছে। তাদের সাবলীল অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যাবে।” 

এদিকে ওয়েব ফিল্মটির নামের ভেতরেও একটি চমকপ্রদ ‘গল্প’ লুকিয়ে রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা, যা মুক্তির আগ পর্যন্ত রহস্য হিসেবেই রাখতে চান তিনি। চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক আশেক হোসেন তন্ময় জানিয়েছেন, আগামী ২৫ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’-এ মুক্তি পেতে যাচ্ছে বহু প্রতীক্ষিত এই ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad