Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

নওগাঁয় খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে মামা-ভাগ্নের করুণ মৃত্যু

নওগাঁয় খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে মামা-ভাগ্নের করুণ মৃত্যু

নওগাঁ প্রতিনিধি ► 

নওগাঁ সদর উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা আপন মামা ও ভাগ্নে। শুক্রবার (বিকেল ৫টার দিকে) উপজেলার দুবলহাটি ইউনিয়নের কানমটকাই মধ্যপাড়া গ্রামে হৃদয়বিদারক এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো-হাড়িয়াগাছী গ্রামের মতিনের ছেলে নূর নবী (৭) এবং যমুনী গ্রামের রিমনের ছেলে ইব্রাহিম (৫)। নূর নবী নিহত ইব্রাহিমের মামা।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে শিশু ইব্রাহিম তার নানার বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার বিকেলে সে তার মামা নূর নবীর সঙ্গে বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে নূর নবীর বাবা মতিন খোঁজাখুঁজি শুরু করেন। অনেক সন্ধানের পর বাড়ির পাশের একটি ডোবায় শিশু দুটির নিথর দেহ ভেসে থাকতে দেখেন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে দুই শিশুর এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad