Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫২ মিনিট আগে
  • ১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

অ্যানথ্রাক্স বা তড়কা রোগ নিয়ন্ত্রণে সচেতনতা মুলক মতবিনিময়

অ্যানথ্রাক্স বা তড়কা রোগ নিয়ন্ত্রণে সচেতনতা মুলক মতবিনিময়

সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অ্যানথ্রাক্স বা তড়কা রোগের প্রার্দুভাব দেখা দেয়ায় অ্যানথ্রাক্স রোগ নিয়ন্ত্রণে সচেতনতা মুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রন ও গবেষনা ইন্সটিটিউটের ( আইইডিসিআর) বাস্তবায়নে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গতকাল বুধবার স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. কামরুল হাসান, সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইবান্ধার সিভিল সার্জন মো. রফিকুজ্জামান, উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলি, উপজেলা প্রাণি সম্পদ অফিসার কে এম ইফতেখারুল ইসলাম,

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রন ও গবেষনা ইন্সটিটিউটের ( আইইডিসিআর) এফইটিসি ফেলো ডাক্তার মোস্থফা মাহমুদ, ডাক্তার মেরি হাপাং, মেডিকেল এনথ্রোপলজিস্ট ড. দৌলত খান, উপজেলা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম মঞ্জু, কঞ্চিবাড়ি ইউপি চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকার, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এ মান্নান আকন্দ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. জুলফিকার আলী সরদার চন্দ্রন প্রমুখ। এর আগে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রন ও গবেষনা ইন্সটিটিউটের ( আইইডিসিআর) প্রতিনিধি অ্যানত্রাক্স সংক্রান্ত বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে দিক নির্দেশনা মুলক ভিডিও চিত্র উপস্থাপন করেন।

মতবিনিময় সভায় স্বাস্থ্য কর্মকর্তা, খামারি, কসাই, অ্যানথ্রাক্স আক্রান্ত রোগী, সাংবাদিক, রাজনৈতিক নেতা, সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। প্রকাশ থাকে গত ২৫ আগষ্ট উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের দুলাল গ্রামে রোগাক্রান্ত গরু জবাই করে কাটাকাটি করায় ৬জন অ্যানথ্রাক্স উপসর্গ নিয়ে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad