08-09-26.jpg)
বগুড়া প্রতিনিধি
বগুড়া বন্ধুদের সাথে নীল সাগর নামে একটি বিলে গোছলে নেমে পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থী একশিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের খান্দার এলাকায় অবস্থিত নীল সাগর বিলে এঘটনা ঘটে। মৃত ওই শিক্ষার্থীর নাম ছোয়াদ হোসেন (৮)। সে শহরের ঠনঠনিয়া পশ্চিম পাড়া এলাকার আবুল কালামের ছেলে ও স্থানীয় মাদ্রাসায় ২য় শ্রেণিতে পড়াশোনা করছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টার ছোয়াদ তার দুই বন্ধুর সাথে নীল সাগর বিলে গোছলে নামে। গোছল করার সময় ছোয়াদ নীল সাগর বিলের গভীরে তলিয়ে যায়। এসময় বন্ধুদের ডাকে আশপাশের লোকজন তাকে উদ্ধার করলেও তাকে বাঁচানো যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী রাকিব নামে একশিশু জানান, দুপুরে ছোয়াদের সাথে বাড়ির পাশে দেখা হয়। এরপর তারা স্থানীয় বায়তুল মোকাররম মসজিদের পাশে ফুটবল খেলে। এরপর নীল সাগর বিলের পাড়ে যায়, এসময় বিলের পানিতে ছোয়াদ হাতপা’ ধুতে যায়। এসময় সে বিলের পানিতে তলিয়ে যেতে থাকে। বন্ধুরা কয়েকজন মিলে বিলে নেমে তাকে উদ্ধারের চেষ্ঠা তাকে খুজে পেলেও পরে সে পানিতে তলিয়ে যায়। এরপর তাকে বিলের পান থেকে উদ্ধার করা হয়। দৌড়ে এসে পরিবারের লোকজনকে খরব দেই।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ‘শিশু মৃত্যুর খবর শুনেছি। তবে নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় কিছু জানানো হয়নি।