Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

বেলকা মজিদপাড়া স্কুলের একাডেমিক ভবন হস্তান্তর

বেলকা মজিদপাড়া স্কুলের একাডেমিক ভবন হস্তান্তর

সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় তা হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভবনটির সর্বশেষ নির্মাণ কাজ পরিদর্শন করেন গাইবান্ধার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী আ.স.ম জুলফিকার হোসেন সিদ্দিকী, সহকারি প্রকৌশলী মো. আলামিন, উপ-সহকারি প্রকৌশলী মো. শাহজাহান সরকার।

পরিদর্শন শেষে ভবনের চাবি প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দের নিকট হস্তান্তর করেন নিবার্হী প্রকৌশলী। এ সময় উপস্থিত ছিলেন ভবন নির্মাণ ঠিকাদার মো. সোহেল পারভেজ, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. সেকেন্দার আলী সরকার, সহকারি শিক্ষক মো. আ্ধসঢ়;দুর রহিম, মো. মাহফুজার রহমান, সুজন চন্দ্র সরকার প্রমুখ। ২০২৫ সালের ১৬ জানুয়ারী ভবনটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ১ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে একতলা ভবনটি নির্মাণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad