Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সেরা অভিনেতা শাকিব, অভিনেত্রী বুবলী

সেরা অভিনেতা শাকিব, অভিনেত্রী বুবলী

অনলাইন ডেস্ক ►

নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল চার দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’। জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত এই উৎসবটি শেষ হয় গতকাল। উৎসবে ২০২৩ থেকে ২০২৫ সালের সেরা চলচ্চিত্র, নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সম্মাননা প্রদান করা হয়।

‘প্রিয়তমা’ সিনেমায় অসামান্য অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন শাকিব খান। ‘দেয়ালের দেশ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন শবনম বুবলী এবং ‘১৯৭১ সেইসব দিন’ নির্মাণের জন্য সেরা পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন হৃদি হক।

বিভিন্ন বিভাগে আরও পুরস্কার পেয়েছেন চঞ্চল চৌধুরী , সানজিদা প্রীতি, শিহাব শাহীন, মামুনুন ইমন, আফসান আরা বিন্দু , শিশুশিল্পী কাজী আরিশা ও নৈঋতা হাসিন রৌদ্রময়ী, বালাম ও প্রীতম হাসান, অবন্তি সিঁথি, আসিফ ইকবাল ও সোমেশ্বর অলি, প্রিন্স মাহমুদ, ইমন সাহা। বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

প্রিয়জন ফিল্মস ও লেমন স্টুডিওর যৌথ উদ্যোগে এবং আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই উৎসবের আয়োজন করা হয়। এছাড়া পুরো আয়োজনের অন্যতম প্রধান স্পন্সর ছিল ‘অল কাউন্টি হোম কেয়ার’। সমাপনী অনুষ্ঠানে ছিল বর্ণাঢ্য রেড কার্পেট, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad