Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১৪ বার দেখা হয়েছে
ফটো কার্ড

পল্লীগীতির কণ্ঠশিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘শোন গো রূপসী কন্যা’

 পল্লীগীতির কণ্ঠশিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘শোন গো রূপসী কন্যা’

নিজস্ব প্রতিবেদক ►

বাংলাদেশ লোকসংগীত পল্লীগীতির কিংবদন্তি মরমী কণ্ঠশিল্পী আব্দুল আলীমের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধা জেলা শহর সংলগ্ন পুলবন্দি মানবাধিকার নাট্য পরিষদ কার্যালয়ে প্রান্তিক শিল্পীদের পরিবেশনায় পল্লীগীতি গানের আসর ‘শোন গো রূপসী কন্যা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাইবান্ধা লোকসঙ্গীত অঙ্গন এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা কালচারাল অফিসার মো. আসাদুজ্জামান সরকার। 

গাইবান্ধা লোকসঙ্গীত অঙ্গনের সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশেষ অতিথি জাসাস জেলা সদস্য সচিব খান মো. কাওসার ওয়াহিদ সুজন, ডিবিসি গাইবান্ধা প্রতিনিধি রিকতু প্রসাদ, মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি আলম মিয়া, সাধারণ সম্পাদক অঞ্জলী রাণী দেবী, সাংস্কৃতিক সংগঠন স্বপ্ন সাধনার সভাপতি শাহজাহান সিরাজ, বাদশা মিয়া প্রমুখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন গাইবান্ধার তরুণ কবি সোহেল রানা। 

নাবিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সিরাজুল ইসলাম সোনা, আব্দুস সালাম রাজু, মোস্তফা হোসেন, আসাদুজ্জামান হিরু, আল আমিন, হযরত আলী, সেলিম হায়দার, নিজাম উদ্দিন, সাইফুল ইসলাম, সালাউদ্দিন ফকির, আব্দুল কাইয়ুম মিনু, গায়েন স্বজন খন্দকার, আনোয়ারুল ইসলাম, পরিতোষ চন্দ্র সরকার। যন্ত্রে সহযোগিতা করেন কিবোর্ডে- এসএম স্বাধীন, তবলায়- লাসেন মিয়া, বাঁশিতে- মিঠু, হারমনিয়ামে- মোস্তফা হোসেন, শব্দ যন্ত্রে- বাদশা মিয়া।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad