Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গাইবান্ধায় শ্রী শ্রী বড়মার ১৩৩তম আবির্ভাব উৎসব

গাইবান্ধায় শ্রী শ্রী বড়মার ১৩৩তম আবির্ভাব উৎসব

নিজস্ব প্রতিবেদক ►
পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার ১৩৩ তম শুভ আর্বিভাব দিবস উপলক্ষে গাইবান্ধায়  সৎসঙ্গ অধিবেশন  অনুষ্ঠিত হয়েছে। এতে করে সৎসঙ্গীদের উপস্থিতিতে  মিলন মেলায় রুপ নেয়। জেলা সৎসঙ্গ গাইবান্ধার আয়োজনে ৩১ জুলাই শুক্রবার সকাল হতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সৎসঙ্গ বিহার উত্তর ফলিয়ায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সকাল ১০ টা ৩০ মিনিটে প্রার্থনা। প্রার্থনা শেষে ধর্মীয় গ্রন্থাদি পাঠ, আলোচনা সভা ও ভক্তিগীতি ( ভক্তিমূলক) গান পরিবেশিত হয়েছে।

সৎসঙ্গ বিহার গাইবান্ধার অধুর্য্য দীগেন্দ্র নাথ সরকার ও তার মেয়ে  সুপ্রিয়া সরকার এর সঞ্চালনায় আদর্শ সমাজ গঠনে নারীর ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন-  মীরা রানী দাস, শেফালী রানী বর্মন ও চপলা রানী মন্ডল।

আলোচনা পরবর্তী ভক্তিগীতি পরিবেশন করেন-  মীরা দাস, আকাশী রানী সাহা, তপতী রানী বর্মন, সাংবাদিক সঞ্জয় সাহা, স্বস্তিকা  সরকার অর্চনা সহ অনেকে। অনুষ্ঠানে সৎসঙ্গ বিহার উত্তর ফলিয়ার সাধারণ সম্পাদক সহপ্রতি ঋত্বিক ধীমান চন্দ্র দাস, সহপ্রতি ঋত্বিক নিতাই চন্দ্র বর্মন সহ গাইবান্ধা শহর ও  বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ভক্তবৃন্দ দাদা ও মায়েদের মাঝে রান্না করা খাবার ( প্রসাদ) বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad