Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ২২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গাইবান্ধা ট্রাক-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন নির্বাচনের ভোটগ্রহণ শুরু

গাইবান্ধা ট্রাক-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন নির্বাচনের ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন আজ (শুক্রবার) সকাল ৯টায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের মাধ্যমে শুরু হয়েছে।

নির্বাচনে ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদের প্রার্থীদের মধ্যে ভোটের লড়াই অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। উৎসবমুখর পরিবেশে শ্রমিকরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।

নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। এরপর ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বরত ব্যক্তিরা সার্বক্ষণিক কাজ করছেন।

বিস্তারিত আসছে…..

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad