Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

লালপুরে চার্জারের তারে ঝুলে ব্যক্তির মৃত্যু, অপমৃত্যুর মামলা

লালপুরে চার্জারের তারে ঝুলে ব্যক্তির মৃত্যু, অপমৃত্যুর মামলা

লালপুর (নাটোর) প্রতিনিধি ►

নাটোরের লালপুরে ঘরের আড়ার সাথে অটোভ্যান চার্জ দেওয়ার তারে ঝুলন্ত অবস্থায় মোঃ ফরিদ উদ্দিন (৪১) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কদিমচিলান ইউনিয়নের সেকচিলান উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফরিদ উদ্দিন ওই গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে ফরিদ উদ্দিন নিজ কক্ষে ঘুমাতে যান। গভীর রাতে তার স্ত্রী তাকে ঘরের আড়ার সাথে অটোভ্যান চার্জ দেওয়ার তারে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্বজনদের সহায়তায় তাকে নিচে নামানো হলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad