Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ২৪ বার দেখা হয়েছে
ফটো কার্ড

বিশ্বকাপে প্রথম খেলতে এসে কেন এত চমক দেখাচ্ছে কেপ ভার্দে

বিশ্বকাপে প্রথম খেলতে এসে কেন এত চমক দেখাচ্ছে কেপ ভার্দে

মোদাচ্ছেরুজ্জামান মিলু
বিশ্বকাপ ফুটবল প্রথম খেলতে এসে একের পর এক চমক দেখাচ্ছে কেপ ভার্দে। বিশ্বাবাসী খুঁজতে শুরু করে দিয়েছেন কোথায় এ দেশ? কোন জাতির এই দেশ? পশ্চিম আফ্রিকার উপকূলে আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। দেশটি ১৯৭৫ সালে পর্তুগালের কাছে থেকে স্বাধীনতা লাভ করে। ছোট্ট এই দেশটির আয়তন ৪০৩৩ বর্গকিলোমিটার এবং মোট জনসংখ্যা প্রায় ৫ লক্ষ ৭০ হাজার। জনসংখ্যার দিক থেকে তৃতীয় ও আয়তনের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। 

সামুদ্রিক খাবার, পর্যটন এবং মিউজিক ও কালচারের জন্য দেশটি অনেকের কাছে বেশ পরিচিত। কেপ ভার্দে দেশটি আয়তনে ছোটো হলেও তাদের স্বপ্ন অনেক বড়। ২০২৬ সালে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেয় দেশটি এবং স্পেন ও উরুগুয়ের মতো বাঘা বাঘা দলগুলির সাথে ড্র করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে বিশ্বকে। স্পেন ও উরুগুয়েকে রুখে দিয়ে সেই সেই দেশগুলির জনতার হাসি কেড়ে নিয়েছে এই কেপ ভার্দে। কোচ বুবিস্তা আলোচনার শীর্ষে উঠে এসেছেন যে কী কী কৌশল শেখালো কেপ ভার্দের প্লেয়ারদের? এই দলের সবচেয়ে বড় একটি শক্তিশালী দিক হচ্ছে তাদের মধ্যকার সমন্বয় ও শৃঙ্খলা যেমন রয়েছে তেমনি  রয়েছে তাদের লড়াকু মানসিকতা। 

২০১৩ ও ২০২৩ সালে আফ্রিকা কাপ অব নেশনস মহাদেশীয় এই প্রতিযোগিতায় তারা কোয়ার্টার ফাইনালে উঠেছিলো। ২০০২ সালে এই দেশটি প্রথমবার বিশ^কাপে যাওয়ার লড়াইয়ে নামে কিন্তু আশা জাগালেও শেষপর্যন্ত মূলপর্বে যেতে পারেনি। এ বিশ্বকাপে অংশগ্রহণ করার আগে পর্যন্ত তাদের ফিফা র‌্যাংকিং ৬৯। এবারে ক্যামেরুনকে পেছনে ফেলে কেপ ভার্দে কোয়ালিফাই হয়ে বিশ্বকাপে খেলছে। ধর্মের দিক দিয়ে রোমান ক্যাথলিক খ্রিষ্টধর্মের লোক প্রায় ৮৫% এবং দ্বিতীয় হিসেবে আছেন প্রোটেস্ট্যান্ট খ্রিষ্টিয় ধর্মের সম্প্রদায়। তারকা খেলোয়ার হিসেবে আছেন দলের অধিনায়ক রায়ান মেন্ডেস যিনি বিশ^কাপে ২০ নাম্বার জার্সি নিয়ে খেলছেন এবং অন্যতম ও গুরুত্বপূর্ণ অভিজ্ঞ ফরোয়ার্ড। 

এ ছাড়াও আছেন জোভান কাভরাল যিনি বিশ্বকাপে ৭ নাম্বার জার্সি নিয়ে খেলছেন এবং  আক্রমনভাগের অন্যতম ভরসা, বেবে যিনি বিশ্বকাপে ২১ নাম্বার জার্সি নিয়ে খেলছেন এবং ফরোয়ার্ডে খেলা এই প্লেয়ার ম্যানচেষ্টার ইউনাইটেড এর হয়ে খেলেন যেখানে শক্তিশালী শট এবং ফ্রি কিকের জন্য তিনি খুবই পরিচিত। রক্ষণভাগের আরেকজন প্লেয়ার হচ্ছেন লোগান কস্তা যিনি ৫ নং জার্সি নিয়ে খেলেন এবং অন্যতম শক্তিশালী ডিফেন্ডার হিসেবে প্রতিপক্ষের কাছে ভীতির কারণ হয়ে থাকেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad