
সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার ওয়ালটন শো-রুমের আয়োজনে সুন্দরগঞ্জ ওয়ালটন প্লাজায় দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে অসহায় রোগীদের চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা শো-রুমের ম্যানেজার মো. হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ বাজার মালিক সমিতির সভাপতি মো. মিজানুর রহমান, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল মান্নান আকন্দ, সততা ক্লিনিকের পরিচালক মো. মোজাফফর হোসেন, ব্যবসায়ী মো. ছামিউল ইসলাম, সাংবাদিক মো. হযরত বেল্লাল প্রমুখ।
এর আগে ফিতা কেটে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। মেডিকেল ক্যাম্পে চিকিৎসক হিসেবে সেবা প্রদান করেন ডাক্তার মোন্তাছেরা শুহুতা মিথুন।