Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ২৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই চলছিলো ‘কালো জাদু’

ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই চলছিলো ‘কালো জাদু’

অনলাইন ডেস্ক ►
ইংল্যান্ড-ঘানা ম্যাচের ফলাফল ছিল ০-০। কিন্তু শেষ বাঁশির পরও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল না কেবল ফুটবল। বরং ঘানার সমর্থকদের জুজু বা ঐতিহ্যবাহী কালো জাদু চর্চা এবং হ্যারি কেনকে ঘিরে এক ওঝার ভবিষ্যদ্বাণী বিশ্বকাপে নতুন বিতর্ক ও হাস্যরসের জন্ম দিয়েছে।

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে শক্তিশালী ইংল্যান্ডকে রুখে দিয়ে মূল্যবান এক পয়েন্ট আদায় করেছে ঘানা। গোলশূন্য ড্র হওয়া ম্যাচে ইংলিশদের একাধিক আক্রমণ ব্যর্থ হওয়ার পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে অধিনায়ক হ্যারি কেনের মিস করা সহজ সুযোগ। ম্যাচের আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দেওয়া এক সাক্ষাৎকারে ঘানার আলোচিত তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম দাবি করেছিলেন, তিনি হ্যারি কেনের ওপর এমন এক ‘স্পেল’ প্রয়োগ করেছেন, যার কারণে ইংলিশ অধিনায়ক ম্যাচে গোল করতে পারবেন না।

এরপর ম্যাচ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গ্যালারিতে থাকা কিছু ঘানিয়ান সমর্থক সাদা পাউডার ছিটিয়ে নিজেদের দলের জন্য প্রার্থনা করছেন। আফ্রিকান ঐতিহ্যে ‘জুজু’ নামে পরিচিত এই বিশ্বাসভিত্তিক আচারই ম্যাচের পর নতুন করে আলোচনার জন্ম দেয়।

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad