
অনলাইন ডেস্ক ►
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী হোসাইনি দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-লালবাগ বিভাগ। মঙ্গলবার (২৩ জুন) ডিএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সন্ধ্যা ০৭:৩০টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত (আনুমানিক রাত ১০:৩০ ঘটিকা পর্যন্ত) লালবাগ বিভাগের নিম্নলিখিত সড়কগুলোতে সাময়িকভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত ও বন্ধ রাখা হবে:
হোসাইনী দালান ইমামবাড়ার উত্তর গেট → হোসাইনী দালান মোড় → বকশী বাজার মোড় → বকশী বাজার (কল পাড়) মোড় → নল উমেশ দও রোড → কারা সদর দপ্তর নতুন রাস্তা → চক বাজার থানার সামনে শাহী মসজিদ মোড় → চক বাজার মডেল থানা মোড় → চক-সার্কুলার রোড → চক বাজার শাহী মসজিদ → নূরাণী কোল্ড ড্রিংক্স → বেগম বাজার রোড → নাজিমুদ্দিন রোড → চাঁনখারপুল/নিমতলী ক্রসিং → হোসাইনী দালান রোড হয়ে পুনরায় হোসাইনী দালান ইমামবাড়ায় প্রত্যাবর্তন।
আগামী ২৫ জুন রাত ০২:০০টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত (আনুমানিক ভোর ০৪:০০ টা পর্যন্ত) লালবাগ বিভাগের নিম্নলিখিত সড়কগুলোতে সাময়িকভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত ও বন্ধ রাখা হবে:
হোসাইনী দালান ইমামবাড়া → চাঁনখারপুল/নিমতলী ক্রসিং → নাজিমুদ্দিন রোড → জেল রোড → হাজী সেলিম টাওয়ার রোড → চক-সার্কুলার রোড → চক বাজার মডেল থানা মোড় → চক বাজার → থানার সামনে শাহী মসজিদ মোড় → কারা সদর দপ্তর নতুন রাস্তা → উমেশ দও রোড → বকশী বাজার (কল পাড়) মোড় → বকশী বাজার লেন → হোসাইনী দালান রোড হয়ে ভোর ৪:০০ ঘটিকায় হোসাইনী দালান ইমামবাড়ায় প্রত্যাবর্তন।
একইসঙ্গে আগামী শুক্রবার সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত (আনুমানিক দুপুর ০২:৩০ টা পর্যন্ত) লালবাগ বিভাগের নিম্নলিখিত সড়কগুলোতে সাময়িকভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত ও বন্ধ রাখা হবে:
হোসাইনী দালান ইমামবাড়া → হোসাইনী দালান রোড → বকশী বাজার লেন → আলিয়া মাদ্রাসা মোড় → বকশী বাজার (কল পাড়) মোড় → উমেশ দও রোড → উর্দু রোড মোড় → হরনাথ ঘোষ রোড → লালবাগ চৌরাস্তা মোড় → গোর-এ-শহীদ মাজার মোড় → এতিমখানা মোড় → আজিমপুর চৌরাস্তা মোড় → ইডেন কলেজ → নিউজমার্কেট মোড় → মিরপুর রোড → ঢাকা কলেজ → সাইন্স ল্যাব মোড় → ধানমন্ডি আবাসিক এলাকার ২নং রোড → বিজিবি ৪ নং গেট → সাত মসজিদ রোড → ঝিগাতলা ধানমন্ডি লেক (কারবালা) বাসস্ট্যান্ড।
এছাড়াও এ সময় সম্মানিত নগরবাসী ও মোটরযান চালকদের বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করছে ট্রাফিক-লালবাগ বিভাগ।