
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের অধীনে পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসের হল রুমে অনুষ্ঠিত পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠানে মূল প্রশিক্ষক ছিলেন পাট অধিদপ্তর রংপুরের সহকারি পরিচালক তারানা আফরোজ সজনী।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, পাট অধিদপ্তর গাইবান্ধার পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজজা আকতার সেবু ও পাট অধিদপ্তর গোবিন্দগঞ্জের উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সাদ্দাম হোসেন। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার মোট ৬০ জন পাট চাষী অংশ গ্রহণ করেন।