Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
  • ১২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সন্ধ্যার মধ্যে ৫ জেলায় ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

সন্ধ্যার মধ্যে ৫ জেলায় ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

অনলাইন ডেস্ক ►

দেশের পাঁচটি জেলায় আজ সন্ধ্যার মধ্যে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী-রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad