Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১০ ঘন্টা আগে
  • ৭ বার দেখা হয়েছে
ফটো কার্ড

কুমিল্লায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু: স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা

কুমিল্লায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু: স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা

অনলাইন ডেস্ক ►

কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের মেধাবী ছাত্রী জান্নাতুন নাঈম ফারিহার রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ফারিহার বাবা মো. হানিফ বাদী হয়ে তার স্বামী মেহেদী হাসান হৃদয়সহ শ্বশুরবাড়ির পাঁচ সদস্যের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। ফারিহার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই পাঁচ লাখ টাকা যৌতুকের জন্য তাকে মানসিকভাবে ও শারীরিকভাবে নির্যাতন করা হতো।

গত মঙ্গলবার নগরীর একটি ফ্ল্যাট থেকে ফারিহার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও পরিবারের দাবি, এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। মামলাটি বর্তমানে আত্মহত্যায় প্ররোচনার ধারায় নথিভুক্ত করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad