
অনলাইন ডেস্ক ►
টানা তৃতীয়বারের মতো ফেডারেশন কাপের ফাইনালে ওঠার গৌরব অর্জন করল বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। কিংস অ্যারেনায় অনুষ্ঠিত প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৪-০ গোলে বিধ্বস্ত করে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়েছে তারা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক কিংস তৃতীয় মিনিটেই রাকিব হোসেনের গোলে লিড নেয়। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে আরও বিধ্বংসী হয়ে ওঠে অস্কার ব্রুজনের শিষ্যরা। ৭২ ও ৭৪ মিনিটে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন। শেষে ৮৮ মিনিটে সাব্বির হোসেন চতুর্থ গোলটি করেন।
এদিকে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বৃষ্টির কারণে কর্দমাক্ত মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ালিফায়ারে রহমতগঞ্জকে ৩-০ গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডানের পক্ষে ২৮ ও ৫৩ মিনিটে জোড়া গোল করেন জুয়েল মিয়া এবং ৭৬ মিনিটে ব্যবধান বাড়ান সৌরভ দেওয়ান।
তবে এই জয়েই সরাসরি ফাইনালে যেতে পারছে না মোহামেডান। টুর্নামেন্টের নতুন নিয়ম অনুযায়ী, ফাইনালে ওঠার জন্য আগামী ১২ মে তৃতীয় কোয়ালিফায়ারে তাদের লড়তে হবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। ওই ম্যাচের জয়ী দলই ১৯ মে ফাইনালে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে।
ফেডারেশন কাপের রোমাঞ্চকর লড়াইয়ে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বসুন্ধরা কিংস। অন্যদিকে রহমতগঞ্জকে হারিয়েও ফাইনালের টিকিট পেতে আরেকটি ম্যাচ খেলতে হবে মোহামেডানকে। কিংস অ্যারেনায় ব্রাদার্সকে ৪-০ গোলে উড়িয়ে টানা তৃতীয়বারের মতো ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস!
অন্যদিকে, কুমিল্লায় বৃষ্টির বাধা পেরিয়ে রহমতগঞ্জকে ৩-০ গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। জুয়েল মিয়ার জোড়া গোল এবং সৌরভের গোলে জয় এলেও এখনই ফাইনাল নিশ্চিত হচ্ছে না সাদা-কালোদের। ১৯ মের ফাইনালে কিংসের মুখোমুখি হতে হলে আগামী ১২ মে তৃতীয় কোয়ালিফায়ারে ব্রাদার্সকে হারাতে হবে মোহামেডানকে। কার হাতে উঠছে এবারের শিরোপা? কিংস কি পারবে আধিপত্য ধরে রাখতে? নাকি মোহামেডান ফিরবে চেনা ছন্দে? আপনার মন্তব্য জানান!