Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৩১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ২১, আহত ৬০

চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ২১, আহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক

চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৬০ জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এই তথ্য নিশ্চিত করেছে।

ঘটনাটি ঘটেছে হুনানের লিউইয়াং শহরের ‘হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানি’র কারখানায়। উল্লেখ্য, লিউইয়াং শহরটি চীনের আতশবাজি শিল্পের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।

প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে নিহতদের বেশিরভাগই ঘটনাস্থলে প্রাণ হারান। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দে আশেপাশের বাড়িঘরের দরজা-জানালা কেঁপে ওঠে।

উদ্ধার তৎপরতা চালাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের প্রায় ৫০০ কর্মী। কারখানার অদূরেই দুটি বড় বারুদের গুদাম থাকায় নিরাপত্তার স্বার্থে আশেপাশের ৩ কিলোমিটার এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এই দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চেয়েছেন। বিশ্বের মোট আতশবাজি চাহিদার দুই-তৃতীয়াংশই সরবরাহ করে চীন। ২০২৫ সালে দেশটি প্রায় ১১৪ কোটি মার্কিন ডলার সমমূল্যের আতশবাজি রপ্তানি করেছে। তবে এই লাভজনক শিল্পের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad