Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ২৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

হরমুজ প্রণালিতে বাড়ছে উত্তেজনা: মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান

হরমুজ প্রণালিতে বাড়ছে উত্তেজনা: মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান

অনলাইন ডেস্ক ►

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। দীর্ঘদিনের অস্থিরতা এবার বড়সড় সংঘাতের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র এই জলপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রজেক্ট ফ্রিডম নামে একটি সামরিক পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। এর বিপরীতে ইরান কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তাদের জলসীমায় কোনো ধরনের মার্কিন হস্তক্ষেপ সহ্য করা হবে না।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালির সম্পূর্ণ নিয়ন্ত্রণ তেহরানের হাতে এবং মার্কিন আগ্রাসন প্রতিহত করতে তারা সব শক্তি প্রয়োগ করবে। অন্যদিকে, মার্কিন সেন্টকমের দাবি, ৮৭টি দেশের বাণিজ্যিক জাহাজ এই এলাকায় আটকে আছে এবং ইরান অবৈধভাবে নৌ-অবরোধ জারি রেখেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের এই অনড় অবস্থান পুরো মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘমেয়াদি যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, যার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতির ওপর।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad