Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৩৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সুন্দরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনি ও পুরস্কার বিতরণ

সুন্দরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনি ও পুরস্কার বিতরণ

সুন্দরগঞ্জ প্রতিনিধি ► 
সুন্দরগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় বালক-বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এতে বালক দলে অংশ গ্রহন করেন সুন্দরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম নাজিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলার নির্ধারিত সময় পরবর্তী ট্রাইব্রেকারে ৩-১ গোলে নাজিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে সুন্দরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বালিকা দলে ছাপড়হাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম কিশামত ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহন করেন। নির্ধারিত সময়ে ২-০ গোলে কিশামত ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ছাপড়হাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

উপজেলা নির্বাহী অফিসার ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে পুরস্কার বিতরণ পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য মো. মাজেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মো. বাবুল আহমেদ, সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিক, উপজেলা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম মঞ্জু, সেক্রেটারি জেনারেল মো. ছামিউল ইসলাম, পৌর জামায়াতের আমীর মুহাম্মদ একরামুল হক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ইকতিয়ার উদ্দিন ভূইয়া নিপুন,

পৌর বিএনপির ১নং যুগ্ম আহবায়ক ও বিআরডিবির চেয়ারম্যান মো. আবু সাইফ ইফতেখার হোসেন পপেল, থানা অফিসার ইনচার্জ শাহীন মোহাম্মদ আমানুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ, সহকারি শিক্ষা অফিসার মুকুল চন্দ্র বর্মন প্রমুখ। পরে বিজয়ী ও বিজীতদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এর আগে পতাকা উত্তোলন পূর্বক খেলার উদ্বোধন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad