Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৪-৫-২০২৬, সময়ঃ সকাল ১০:২৬
  • ৩৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

এবার ইউটিউবার হিসেবে আত্মপ্রকাশ করলেন জয়া আহসান

এবার ইউটিউবার হিসেবে আত্মপ্রকাশ করলেন জয়া আহসান

অনলাইন ডেস্ক ►

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ক্যারিয়ারের এক নতুন অধ্যায় শুরু করেছেন। বড় পর্দা এবং ওটিটি প্ল্যাটফর্ম মাতানোর পর এবার তিনি ডিজিটাল দুনিয়ায় নিয়মিত হতে যাচ্ছেন। নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত কনটেন্ট আপলোডের মাধ্যমে ভক্তদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন এই তারকা।

জয়া আহসান আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকলেও ইউটিউবে সেভাবে সরব ছিলেন না। সম্প্রতি তিনি লক্ষ্য করেছেন, তার শখের বাগান ও কৃষি নিয়ে করা ভিডিওগুলো অন্যরা অনুমতি ছাড়াই ব্যবহার করছে। এই অভিজ্ঞতা থেকেই তিনি সিদ্ধান্ত নেন নিজের ব্যক্তিগত চ্যানেলে নিজস্ব কনটেন্ট দেওয়ার। গত দুই সপ্তাহে তিনি তিনটি বিশেষ ভিডিও আপলোড করেছেন, যা ইতোমধ্যেই দর্শকদের নজরে পড়েছে।

ভক্তদের উদ্দেশে জয়া জানান, এখন থেকে তিনি তার দৈনন্দিন জীবন, বাগান এবং বিশেষ কিছু মুহূর্ত নিয়মিত শেয়ার করবেন। তিনি সবাইকে তার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন। জয়ার এই নতুন পদযাত্রাকে সাধুবাদ জানিয়েছেন তার অগণিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad