Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৬০ মিনিট আগে
  • ২৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সুন্দরগঞ্জে বজ্রপাতে নিহত ও আহত পরিবারকে প্রশাসনের সহায়তা প্রদান

সুন্দরগঞ্জে বজ্রপাতে নিহত ও আহত পরিবারকে প্রশাসনের সহায়তা প্রদান

সুন্দরগঞ্জ প্রতিনিধি
সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিন ধোপাডাঙ্গা গ্রামে বজ্রপাতে নিহত তিন জন ও আহত একজনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা প্রশাসন। গত শনিবার উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলি নিহত এবং আহতদের বাড়িতে গিয়ে সহায়তার চেক প্রদান করেন এবং পরিবারগুলোর খোঁজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য মো. মাজেদুর রহমান, ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকলেছার রহমান প্রমুখ।

গত ২৬ এপ্রিল রোববার ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর বড় ছেলে ফুয়াদ হাসান চৌধুরী (২৬), মো. আল মোজাহীদ চৌধুরী ছোটনের ছেলে রাফিউল চৌধুরী (১০) মো. নবীর হোসেন এর ছেলে মিজানুর রহমান (২১) এবং মো. আব্দুল হাই মিয়ার ছেলে শামীম মিয়া (১৫) সাবেক চেয়ারম্যান সুজা চৌধুরী বাড়ির উঠানের বেড়া বিহীন গোয়াল ঘরে অবস্থান করছিল। হঠাৎ বজ্রপাতে ৪ জন গুরুতর আহন হন। তাৎক্ষনিক ভাবে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীম মিয়া বাদে ৩ জনকে মৃত্ ঘোষণা করেন।

শামীম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম সুজা চৌধুরী বড় ছেলে ফুয়াদ চৌধুরী এবং আপন ভাতিজা রাফিউল চৌধুরীকে হারিয়ে এখনো শোকে কাতর। সাবেক এই চেয়ারম্যানের দুই ছেলে ফুয়াদ চৌধুরী এবং আহাত চৌধুরী। বড় ছেলে ফুয়াদ চৌধুরী পড়া লেখা শেষ করে সংসারের হাল ধরেছেন। ইতোমধ্যে ছেলেকে বিয়ে দিয়েছেন। ফুয়াদের রয়েছে একটি শিশু সন্তান। অল্প সময়ের মধ্যে শিশু সন্তানকে এতিম করে চলে যান ফুয়াদ।

ছোট ছেলে আহাত চৌধুরী গাইবান্ধা কলেজে এইচ এস সিতে পড়া লেখা করেন। বড় ছেলেকে হারিয়ে এখনো নির্বাক তিনি। সেই সাথে আদরের ভাতিজাকে হারিয়ে ভাইকে সান্তনা দিতে পারছেন না। প্রতিবেশী রানা বিশ্বাস বলেন, ফুয়াদ এলাকার লোকজনের সাথে মিলেমিশে চলাফেরা করতেন। ভবিষ্যতে বাবার স্থানে চেয়ারম্যান প্রার্থী হওয়ার মানষিকতা ছিল কিন্তু সে আশা পুরুন হল না তার।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad