
অনলাইন ডেস্ক ►
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় পাসের হার ৮০.৩৬ শতাংশ।
রবিবার (৩ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর এ এস এম আমানুল্লাহ এ ফল প্রকাশ করেন। ভর্তি পরীক্ষার এক সপ্তাহের মধ্যে এই ফল প্রকাশ করা হলো। এবার ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৩ লাখ ৬৪ হাজার ১৩৫ জন।
ভর্তি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছে ২ লাখ ২৯ হাজার ৭৬৫ জন। প্রথম মেধা তালিকায় মানবিক বিভাগের শিক্ষার্থী ১ লাখ ১৩ হাজার ৩৯৪ জন, বিজ্ঞান বিভাগের ৬৫ হাজার ৩৩৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের রয়েছে ৫১ হাজার ৩৪ জন।
এসএমএসের মাধ্যমে ফল পেতে nu<space>athn<space>Aplication ID টাইপ করে 16222 নম্বরে send করতে হবে। অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Honour’s Tab এ গিয়ে Admission Test Result অপশনে যেতে হবে। এ ছাড়া ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions)-এর Prospectus (Honours)/Important Notice অপশন থেকে পাওয়া যাবে।
ফল প্রকাশের সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর লুৎফর রহমান ও ট্রেজারার প্রফেসর এ টি এম জাফরুল আযম এবং বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।