Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫১ মিনিট আগে
  • ২৪ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ফারুকী আমাদের কিছু শিল্পীর জীবন শেষ করে দিয়েছেন : অরুণা বিশ্বাস

ফারুকী আমাদের কিছু শিল্পীর জীবন শেষ করে দিয়েছেন : অরুণা বিশ্বাস

অনলাইন ডেস্ক ►
সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কিছু শিল্পীর জীবন শেষ করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুকে লাইভে এসে কাঁদতে কাঁদতে এ মন্তব্য করেন তিনি।

অরুণা বিশ্বাস বলেন, আমাদের কিছু শিল্পীর জীবন ফারুকী শেষ করে দিয়েছে। ফারুকী মনে করছে সে জিতে গেছে, সে জীবনেও জিততে পারবে না।আমি মিস করি আমার দেশটাকে। কাজ করতে পারতাম না, কোথাও ঢুকতে পারতাম না। যেখানেই গেছি সেখানেই ফারুকী। টাকা দিয়ে সব ম্যানেজ করে রাখত সে।

ফেসবুক লাইভে তিনি বলেন, একটা অনুষ্ঠানে দেখলাম তার স্ত্রীর যে অ্যাটিটিউড। প্রত্যেকটা শিল্পীর দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে অনেক অধিকার আছে। আমাদের এই অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে। স্যরি, আমার আসলে একটু মন খারাপ হয়ে গেছে।

আমি বোধ হয় মরার দিন পর্যন্ত ভুলব না যে নিজের দেশ থেকে আমার এইভাবে চলে আসতে হবে।
এই অভিনেত্রী বলেন, আমাকে কেউ কিছু বলে নাই। আমি নিজেই কেন জানি মনে হয়েছে যে না, আমি চলে যাই। আমারে কেউ কিছু বলে নাই। কিন্তু এয়ারপোর্টে যে লোকটা আমাকে বারবার বিরক্ত করছিল, ওই লোকটাকে আমি জানতে চাই।

আমি আশা করি, ভবিষ্যতে ওই লোকের সন্ধান আমি পাব। সে কোথায় আছে? তাই জিজ্ঞাসা করব- ভাই, আপনি আমার সঙ্গে কেন এমন করছিলেন? 
তিনি বলেন, আমি ৩০ বছর ধরে কানাডায় আছি। আমার পাসপোর্ট না থাকলে আমি আসতাম না। আমি পালাব কেন।

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad