Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪৬ মিনিট আগে
  • ৪ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ইরান যুদ্ধকে ভুল মনে করছেন অধিকাংশ মার্কিন নাগরিক: জনমত জরিপে চাঞ্চল্যকর তথ্য

ইরান যুদ্ধকে ভুল মনে করছেন অধিকাংশ মার্কিন নাগরিক: জনমত জরিপে চাঞ্চল্যকর তথ্য

অনলাইন ডেস্ক►

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযান নিয়ে খোদ মার্কিন জনপদেই তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। সাম্প্রতিক এক যৌথ জনমত জরিপে উঠে এসেছে যে, প্রতি ১০ জন মার্কিনির মধ্যে ৬ জনই (প্রায় ৬১ শতাংশ) এই যুদ্ধকে একটি ভুল সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করছেন। সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ এবং ইপসোস-এর এই জরিপটি বর্তমান মার্কিন প্রশাসনের জন্য বড় ধরনের চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, এই জনমতের হার ২০০৬ সালের ইরাক যুদ্ধ এবং ১৯৭১ সালের ভিয়েতনাম যুদ্ধের সময়কার জনরোষের কথা মনে করিয়ে দিচ্ছে। জরিপে দেখা গেছে, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সাধারণ মানুষ যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। বিশেষ করে ডেমোক্র্যাট সমর্থকদের ৯০ শতাংশ এবং স্বতন্ত্র ভোটারদের ৭১ শতাংশ এই সামরিক হস্তক্ষেপের ঘোর বিরোধী।  মার্কিন নাগরিকরা মনে করছেন, এই যুদ্ধের ফলে অর্থনৈতিক সংকট এবং মানবিক বিপর্যয় আরও ঘনীভূত হচ্ছে। এই জরিপটি এমন এক সময়ে প্রকাশিত হলো যখন বিশ্বরাজনীতিতে ইরান-আমেরিকা সংঘাত চরম আকার ধারণ করেছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad