Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫৬ মিনিট আগে
  • ৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ফিফা কংগ্রেসে স্নায়ুযুদ্ধ: ইসরায়েলি প্রতিনিধির সঙ্গে হাত মেলালেন না ফিলিস্তিনি কর্মকর্তা

ফিফা কংগ্রেসে স্নায়ুযুদ্ধ: ইসরায়েলি প্রতিনিধির সঙ্গে হাত মেলালেন না ফিলিস্তিনি কর্মকর্তা

অনলাইন ডেস্ক►

কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে ফুটবলীয় কূটনীতির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার প্রভাব এবার সরাসরি দেখা গেল খেলার মাঠের সর্বোচ্চ ফোরামে। ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের সভাপতি জিবরিল রাজুব প্রকাশ্যে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বাসিম শেখ সুলেমানের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছেন।

ঘটনার সময় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দুই দেশের কর্মকর্তাদের মধ্যে সম্প্রীতি স্থাপনের উদ্দেশ্যে মঞ্চে ডাকেন এবং একে অপরের সঙ্গে করমর্দনের অনুরোধ করেন। কিন্তু জিবরিল রাজুব সেই অনুরোধ প্রত্যাখ্যান করে দূরত্ব বজায় রাখেন। ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, বর্তমান যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে এমন লোক দেখানো সৌজন্যতা তাদের দীর্ঘদিনের দাবির গুরুত্ব কমিয়ে দেবে।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সুসান শালাবি এই সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরে বলেন, গাজায় গণহত্যা ও ফ্যাসিবাদের আবহে ইসরায়েলি প্রতিনিধিদের সঙ্গে হাসিমুখে ছবি তোলা বা হাত মেলানো সম্ভব নয়। জিবরিল রাজুবও সরাসরি প্রশ্ন তুলেছেন, যারা বেনিয়ামিন নেতানিয়াহুর মতো নেতার প্রতিনিধিত্ব করে, তাদের সঙ্গে খেলাধুলার মানবিক দিক নিয়ে কথা বলা যায় না।

উল্লেখ্য, ফিলিস্তিন বর্তমানে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ইসরায়েলি ক্লাবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফিফার ওপর চাপ সৃষ্টি করছে। ফিফা সভাপতি ইনফান্তিনো পরিস্থিতি সামাল দিতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশা তৈরির কথা বললেও, ফিলিস্তিনি প্রতিনিধিরা দ্বিমুখী নীতি পরিহার করে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে অটল রয়েছেন। এই ঘটনা বিশ্ব ফুটবল অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad