Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫৪ মিনিট আগে
  • ৩০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গাইবান্ধা ও দারিয়াপুরে কমিউনিস্ট পার্টির মিছিল ও সমাবেশ

গাইবান্ধা ও দারিয়াপুরে কমিউনিস্ট পার্টির মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

মহান মে দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা শহরে ও দারিয়াপুরে লাল পতাকা মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। শুক্রবার (১ মে) সকাল ১১টায় কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় সমাবেশ। 

এতে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও সাবেক সহকারি সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, জেলা কমিটির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জেলা কমিটির সহকারি সাধারণ সম্পাদক মিতা হাসান, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য রেবতী বর্মন, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ও সদর উপজেলা সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, পলাশবাড়ী উপজেলা সভাপতি আব্দুল্যাহ আদিল নান্নু, সাঘাটা উপজেলা সভাপতি যজ্ঞেশ্বর বর্মন, গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আল মামুন মোবারক, সুন্দরগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিপুল, ক্ষেতমজুর নেতা ও জেলা সিপিবি’র সদস্য মশিউর রহমান মইশাল, অটো শ্রমিক শফিকুল ইসলাম, রিস্কা শ্রমিক গোলজার রহমান প্রমুখ। 

এর আগে একটি লাল পতাকা মিছিল পুরো শহর প্রদক্ষিণ করে ১নং রেল গেইটে সিপিবি জেলা কার্যালয় চত্বরে এসে শেষ হয়। এছাড়া সকাল ৯টায় কমিউনিস্ট পার্টি, দারিয়াপুর অঞ্চল শাখার উদ্যোগে অনুরূপ কর্মসূচি পালন করা হয়। লাল পতাকা নিয়ে একটি বর্ণাঢ্য মিছিল দারিয়াপুর বন্দর প্রদক্ষিণ করে তেঁতুলতলাস্থ হাটখোলায় এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি দারিয়াপুর অঞ্চল সভাপতি জাহাঙ্গীর আলম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা কমরেড মিহির ঘোষ, জেলা সিপিবির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, দারিয়াপুর অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শহিদুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad