
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসমে আউশ, পাট, মুগডাল, তিল ও হলুদ ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষে আজ ৪ এপ্রিল শনিবার সকালে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শামীম কায়সার লিংকন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার তাসমিদ আহমেদ, উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমেদ, পৌর বিএনপির সভাপতি রবিউল কবীর মনুসহ নেতৃবৃন্দ।