Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৬ বার দেখা হয়েছে

বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা; গ্রেপ্তার ১

বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা; গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধা সদর উপজেলায় বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশন নিয়ে বিরোধের জেরে ছায়দার আলী (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত গোলজার রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩। বুধবার রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়ন পরিষদ ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেপ্তার গোলজার রহমান এই হত্যা মামলার ২ নম্বর আসামি। তিনি ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া (টেংগামারা) এলাকার বাসিন্দা।

র‌্যাব সূত্র জানায়, গত বছরের ২২ জুন রাতে এক বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে গোলজার রহমানসহ কয়েকজনের সঙ্গে ভিকটিম ছায়দার আলীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে ছায়দার আলী গুরুতর আহত হন। প্রথমে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুন বিকেলে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গাইবান্ধা র‌্যাব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad