Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ২ বার দেখা হয়েছে

গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে হোটেল শ্রমিক মোমিন গ্রেফতার

গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে হোটেল শ্রমিক মোমিন গ্রেফতার

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে হোটেল শ্রমিক মোমিন (৪২) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। অসুস্থ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার দুপুরের ঘটনায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চাঁদপাড়া বাজার এলাকা থেকে মোমিনকে আটক করা হয়। আটক মোমিন মিয়া কোচাশহর ইউপির চাঁদপাড়া বাজার সংলগ্ন এলাকার গেন্দা মিস্ত্রির ছেলে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে একই এলাকার ভাড়াটিয়া বাসায় বসবাসরত সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে কৌশলে ডেকে নিয়ে মোমিন মিয়া জোড়পূর্বক ধর্ষণ করে। এসময় রক্তক্ষরণে অসুস্থ্য হয়ে পড়লে মোমিন পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে দ্রুত ওই শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। 

এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধর্ষক মোমিনকে চাঁদপাড়া বাজার এলাকা থেকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়া হয়। পরে থানা পুলিশের সেকেন্ড অফিসার শিবলী ইমরুল কায়েস সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে মোমিনকে গ্রেফতার করে থানায় আনা হয়। বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, বিষয়টিতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad