SKS Inn
ঢাকার বাতাসের মানের কিছুটা উন্নতি

অনলাইন ডেস্ক ►দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে থাকা মেগাসিটি ঢাকার বাতাসের মানের কিছুটা উন্নতি হয়েছে। চলতি মাসের অধিকাংশ দিনই ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ থাকলেও আজ সকালে দূষণের মাত্রা তুলনামূলক কম রেকর্ড করা হয়েছে।শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম। এ সময় ঢাকার বায়ুমানের স্কোর ছিল ১৪৪, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’... বিস্তারিত

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
SKS Eye Hospital
SKS Hospital
SKS Printers
SKS Resource Centre

রংপুর মেডিকেলে আগুন: ৬ ঘণ্টা পর বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক

রংপুর প্রতিনিধি ►রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের ঘটনায় দীর্ঘ ৬ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর অবশেষে সংযোগ স্বাভাবিক হয়েছে। আকস্মিক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে সেবা গ্রহণে ভোগান্তিতে পড়েন হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনরা।গতজাল বৃহস্পতিবার  সকাল  ৬ টার দিকে প্রশাসনিক শাখা সংলগ্ন সুইচ বোর্ডে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে কর্তব্যরত নার্স আগুন দেখতে পেয়ে রংপুর ফায়ার সার্ভিসকে খবর দেন।... বিস্তারিত

ডেঙ্গুতে এক দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১২ জন

অনলাইন ডেস্ক ►দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১২ জন। এডিস মশাবাহিত এ রোগে চলতি বছর এ নিয়ে ৩৬৮ জনের প্রাণ গেল। এর মধ্যে অক্টোবর মাসের ২১ দিনেই মারা গেছেন ১২৩ জন। আর হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৫০২ জনে।বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে একজন করে মারা গেছেন।... বিস্তারিত

পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

অনলাইন ডেস্ক ►পাবনা সদর উপজেলার জালালপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নয়ন মিয়া (২০) এবং সেলিম মাহমুদ (৪০) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নয়ন মিয়া গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গ্রামের আব্দুল মতিন মৃধার ছেলে এবং সেলিম মাহমুদ জালালপুর গ্রামের মৃত মোজাফফর হোসেনের... বিস্তারিত

মেসি-মুলারের রেকর্ড ছুঁলেন নয়্যার, সামনে দুই মাদ্রিদ কিংবদন্তি

অনলাইন ডেস্ক ►আর্সেনালের বিপক্ষে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় মাঠে নেমে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এক মাইলফলক স্পর্শ করলেন নয়্যার। ইউরোপের সেরা এই প্রতিযোগিতায় এটি তার ১৬৫তম ম্যাচ।এর মাধ্যমে সাবেক বায়ার্ন সতীর্থ থমাস মুলার ও আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির রেকর্ড ছুঁলেন এই অভিজ্ঞ গোলরক্ষক। অপটার তথ্য অনুযায়ী, এই ম্যাচটি খেলার মাধ্যমে নয়্যার চ্যাম্পিয়ন্স লিগে মোট ১৬৩টি ম্যাচ খেলেছেন। এর ফলে তিনি সর্বকালের তালিকায় লিওনেল মেসি ও টমাস... বিস্তারিত

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৮

অনলাইন ডেস্ক ►চীনের তিব্বতের পার্বত্য অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। বৃহস্পতিবার রাতে তিব্বতের নাগচু অঞ্চলের বাৎসেন কাউন্টিতে এ ভূমিকম্প আঘাত হানে বলে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে। খবর বিবিসির।সিনহুয়া স্থানীয় জরুরি ব্যবস্থাপনা ব্যুরোর বরাতে জানায়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং ৩৩৯টি বাড়ি ধসে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা... বিস্তারিত