Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫৮ মিনিট আগে
  • ৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

বাংলাদেশকে দুইশ করতে দিলো না, জিম্বাবুয়ের এত শক্তি কোথায়?

বাংলাদেশকে দুইশ করতে দিলো না, জিম্বাবুয়ের এত শক্তি কোথায়?

অনলাইন ডেস্ক ►
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিলো জিম্বাবুয়ে। ৯৯ রানের বড় ব্যবধানে জিতে নিল সিকান্দার রাজার দল। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে, জিম্বাবুয়ে দলের এত শক্তি কোথায়? সেই প্রশ্নের উত্তর ঠিকই দিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক। ব্যাটিং-বোলিংয়ে ক্রিকেটারদের যে আত্মবিশ্বাস, সেটিই জিম্বাবুয়েকে শক্ত অবস্থান রেখেছে বললেন রাজা,

‘দলের ঐক্য এবং সংস্কৃতিতে আমাদের শক্তি আছে। সবার সামর্থ্যের ওপর আমাদের পুরো বিশ্বাস রয়েছে। যে কারও হাতে বল থাকলেই তারা বিশ্বাস করে, তারা দলের জন্য কাজটা করে দিতে পারবে। ব্যাট হাতে আমরা বিশ্বাস করি যেকোনো জায়গা থেকে দলকে জেতাতে পারব। এসবের মাঝেই আমাদের শক্তি। জিম্বাবুয়ের শক্তি হচ্ছে এখানে ছেলেরা দক্ষতায় পূর্ণ। আমাদের মাঝে ঐক্য ও সংস্কৃতিটাও ভালো আছে।’

পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ে জিতলেই সহজ হবে বাংলাদেশের ফাইনালের সমীকরণ। এ প্রসঙ্গে রাজা জানান, ‘(হাসি) এই ম্যাচটার ধকল কাটিয়ে উঠি। ৩০ ঘণ্টার মতো বাকি আছে আরও। ইনশাআল্লাহ আমরা (আফগানিস্তান ম্যাচেও) নিজেদের সেরাটা দিব এবং দেখা যাক কী হয়।’

দর্শকদের সমর্থন নিয়ে এই অলরাউন্ডার জানান, ‘পুরো বিশ্বের সব সমর্থককে ধন্যবাদ দিতে চাই আমি। যেখানেই যাই, সেখানেই জিম্বাবুয়ানরা থাকলে মাঠে সমর্থন দিতে চলে আসে। তারা আমাদের দেখেই অনেক খুশি হয়। দারুণ শক্তি নিয়ে আসে তারা। আমাদের পরিবার এবং বন্ধুরাও আমাদের বড় সমর্থক। আশা করি সামনেও তারা আমাদের সমর্থন দিতে আসবে। প্রতি ভেন্যুতে এসেই তাদেরকে দেখতে পেরে আমাদের দারুণ লাগে। আশা করি সামনেও তারা আসবেন।’

২৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল জিম্বাবুয়ে। সেখান থেকে ক্রেইগ আরভিন ও ব্রেন্ডন টেলরের ১৫০ রানের জুটিতে বড় সংগ্রহ। রাজা দলের মাঝে যে মন্ত্র ছড়িয়ে দিয়েছেন, ‘আমার জন্য ব্যাপারটা হচ্ছে, যখন জুটি বানাবে, তখন হয়তো দ্রুত কিছু রান তুলে ফেলতে চাইবে। তবে এর সাথে উইকেট, কন্ডিশন, পরিস্থিতি, এই ভেন্যুর পরিসংখ্যান এসবও বুঝতে হবে। আমার বার্তা ছিল, ‘তোমাদের ইনটেন্ট বেশ ভালো। খেলার ফ্লো ভালো। এটাই চালিয়ে যাও। বেশি কিছু পরিবর্তন করতে হবে না।’” 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad