Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪৪ মিনিট আগে
  • ১৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

নাটোর-পাবনা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪

নাটোর-পাবনা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪

অনলাইন ডেস্ক ►
নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩২ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। সকাল সাড়ে ৮টায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার।

নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, ঘটনাস্থলে ৯ জন ও হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়েছে। নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, ঘটনাস্থলে ৯ জন ও হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad