পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

অনলাইন ডেস্ক ►আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যুর পুণ্যময় দিন। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল অর্থাৎ আজকের এই দিনে তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। ৬৩ বছর বয়সে একইদিনে তিনি ইন্তেকাল করেন।  দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। ৫৭০ সালের এই দিনে (১২ রবিউল আউয়াল) আরবের মক্কা নগরীর সভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)।  মহানবী... বিস্তারিত

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়

রাসায়নিক সারের সংকট, দুশ্চিন্তায় দিনাজপুরে কৃষক

সুলতান মাহমুদ, দিনাজপুর ►দিনাজপুরে রাসায়নিক সারের সামগ্রিকভাবে তীব্র সংকট না থাকলেও নির্দিষ্ট কয়েক ধরনের সারের সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। বিশেষ করে ফসফরাস সারের চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ার অভিযোগ করেছেন জেলার বিভিন্ন এলাকার চাষিরা। সার নিতে ডিলারের দোকানে একাধিকবার গিয়েও খালি হাতে ফিরতে হচ্ছে অনেক কৃষককে। এতে আমন ধানের আবাদ কিছুটা ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে উৎপাদন নিয়ে শঙ্কা। তবে কৃষক ও কৃষি বিভাগের... বিস্তারিত

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক ►ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করেছেন। বুধবার ভোরে যাত্রাবিরতির সময় তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভুটানের রাজাকে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটানে যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেন।  ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত বিমানবন্দরে প্রায় এক ঘণ্টার অবস্থানকালে ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতি ভুটানের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।... বিস্তারিত

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক ►দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।বুধবারের পূর্বাভাস: রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি... বিস্তারিত

শহীদ চান্দু স্টেডিয়াম প্রাণ ফিরছে ২০ বছর পর

আবদুর রহমান টুলু, বগুড়া ►দীর্ঘদিনের অবহেলা, অযত্ন ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকার পর আবারও প্রাণচাঞ্চল্য ফিরছে বগুড়ার ঐতিহাসিক শহীদ চান্দু স্টেডিয়ামে। আন্তর্জাতিক মানের এ ভেন্যুকে পুনরায় ক্রিকেটের আন্তর্জাতিক মঞ্চে ফিরিয়ে আনতে সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার। আইসিসির মানদণ্ড অনুযায়ী অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বগুড়ায় আধুনিক ‘প্যারা স্পোর্টস ভিলেজ’ গড়ে তোলারও উদ্যোগ নেওয়া হয়েছে। ১৩ এপ্রিল শহীদ চান্দু স্টেডিয়াম পরিদর্শন... বিস্তারিত

দুটি নৌকা থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসী উদ্ধার

অনলাইন ডেস্ক ►গ্রিসের ক্রিট দ্বীপের উপকূল থেকে দুটি নৌকা থেকে ৭৯ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। মঙ্গলবার দক্ষিণ ক্রিটের কাল্লি লিমেনেস বন্দরের কাছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি ড্রোন নৌকা দুটির অবস্থান শনাক্ত করার পর তাদের উদ্ধার করা হয়।গ্রিক কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে অন্তত দুই নারী ও দুই শিশু রয়েছে। তাদের মধ্যে বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত সুদানের নাগরিকও ছিলেন। এর আগে গ্রিসের সংবাদ সংস্থা এএনএ... বিস্তারিত