
অনলাইন ডেস্ক ►
লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ১২তম এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি। মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য তিনি ‘স্নো লেপার্ড অ্যাওয়ার্ড’ (সেরা অভিনেত্রী) অর্জন করেছেন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তুষি জানান, এই অর্জন শুধু তার নয়, পুরো চলচ্চিত্র সংশ্লিষ্ট টিমের। ‘রইদ’ সিনেমাটি এর আগেও কানাডার মোজাইক ফিল্ম ফেস্টিভ্যাল, ভিয়েতনামের দা নাং ফিল্ম ফেস্টিভ্যাল ও স্পেনের বার্সেলোনা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে এবং পুরস্কার জয় করেছে। অস্কারের ৯৯তম আসরে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া ‘রইদ’ সিনেমাটি বিশ্বমঞ্চে বাংলাদেশের চলচ্চিত্রকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।