Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২২ মিনিট আগে
  • ৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ইউরোভিশন এশিয়ায় প্রথম জয় ফিলিপাইনের

ইউরোভিশন এশিয়ায় প্রথম জয় ফিলিপাইনের

অনলাইন ডেস্ক ►

ইউরোভিশন সং কনটেস্ট এশিয়ার অভিষেক আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফিলিপাইন। প্রতিযোগিতার প্রথম শিরোপা জয়ী শিল্পী কারমেল তার জনপ্রিয় গান ‘সোবর-সোবর’ পরিবেশন করে বিচারক ও দর্শকদের মন জয় করেছেন। শনিবার থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত এই গ্র্যান্ড ফিনালেতে এশিয়া মহাদেশের ১১টি দেশের প্রতিনিধিরা সংগীতের লড়াইয়ে অংশ নিয়েছিলেন।

ইউরোভিশনের আনুষ্ঠানিক তথ্যানুসারে, চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে জাতীয় জুরি এবং দর্শক ভোটের সমন্বিত ফলাফলের ভিত্তিতে। মোট স্কোরের ৫০ শতাংশ এসেছে দর্শকদের ভোট থেকে। পাশাপাশি অংশগ্রহণকারী ১১টি দেশের জুরি ও ‘রেস্ট অব দ্য ওয়ার্ল্ড’ ক্যাটাগরিতে বিশ্বজুড়ে দর্শকদের ভোটের ব্যবস্থাও ছিল।

বিজয়ী শিল্পী কারমেল ফিলিপাইনের বিনোদন জগতে নতুন কোনো নাম নন। এর আগে তিনি ‘দ্য ভয়েস কিডস’ প্রতিযোগিতায় রানারআপ এবং জনপ্রিয় রিয়েলিটি শো ‘তাওয়াগ এনজি তাঙ্গালান’-এ চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে খ্যাতি অর্জন করেন। এছাড়া ‘পিনয় বিগ ব্রাদার’ শোতে অংশগ্রহণের মাধ্যমে তিনি দেশটিতে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন।

ইউরোভিশনের ৭০ বছরের দীর্ঘ পথচলায় এশিয়ায় এই প্রথম কোনো আসর বসল। আয়োজকদের মতে, এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো এশীয় অঞ্চলের দেশগুলোর ভাষা, সংস্কৃতি ও সংগীতের বৈচিত্র্যকে বিশ্বমঞ্চে তুলে ধরা। উল্লেখ্য, এই আয়োজনে বাংলাদেশের পক্ষ থেকে অংশগ্রহণ করেছিল ‘ব্যাটমোসফিয়ার’।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad