
অনলাইন ডেস্ক ►
আজ শুক্রবার বিশ্ব শিশু দিবস আজ। বিশ্বজুড়ে শিশুদের অধিকার সুরক্ষায় ১৯৮৯ সালের এই দিনে জাতিসংঘ সাধারণ পরিষদে শিশু অধিকার কনভেনশন বা সনদ (সিআরসি) গৃহীত হয়। তখন থেকে প্রতিবছর ২০ নভেম্বর সর্বজনীন শিশু দিবস পালিত হচ্ছে।
দিবসটির এ বছরের প্রতিপাদ্য, ‘আমার দিন, আমার অধিকার, আমার ভবিষ্যৎ’। এ দিবসে বিভিন্ন দেশের শিশুদের মধ্যে বৈষম্য দূর করার ওপরেও জোর দেয়, বিশেষ এই দিনে ইউনিসেফ শিশুদের সবচেয়ে বড় সমস্যাগুলো সমাধানে সমর্থন আদায় করে। একই সঙ্গে শিশু অধিকার বিষয়ে সচেতনতা বাড়ায় এবং প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করে।
১৯৮৯ সালের ২০ নভেম্বর বিশ্বনেতারা শিশু অধিকার বিষয়ে জাতিসংঘ শিশু অধিকার সনদ বাস্তবায়ন করেন। এটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ব্যাপকভাবে অনুমোদিত মানবাধিকার চুক্তি। শিশু অধিকার সনদের আলোকে শিশুদের জন্য এবং শিশুদের নিয়ে বিশ্বব্যাপী ইউনিসেফ বিশ্ব শিশু দিবস পালন করে।