Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫১ মিনিট আগে
  • ১৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ভেঙে পড়ল গ্যালারি, হাসপাতালে দর্শক

ভেঙে পড়ল গ্যালারি, হাসপাতালে দর্শক

অনলাইন ডেস্ক ►
নরওয়ের শীর্ষ ফুটবল লিগের ম্যাচে ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা। ত্রোমসো ও বোডো/গ্লিমটের ম্যাচ চলাকালে ভেঙে পড়েছে স্টেডিয়ামের গ্যালারির একাংশ। এতে আহত হয়েছেন অতিথি দল বোডো/গ্লিমটের কয়েকজন সমর্থক। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৮ নভেম্বর রাতে ত্রোমসোর মাঠ রোমসা অ্যারেনায় ম্যাচের ৪১ মিনিটে এ ঘটনা ঘটে। তখন গ্যালারিতে দাঁড়িয়ে প্রিয় দলের হয়ে গান গাইছিলেন ও লাফাচ্ছিলেন বোডো/গ্লিমটের সমর্থকরা। হঠাৎ গ্যালারির একটি অংশ ভেঙে গেলে কয়েকজন নিচে পড়ে যান।  নরওয়ের সম্প্রচারমাধ্যম এনআরকে জানিয়েছে, আহত হয়ে চারজন চিকিৎসা নিয়েছেন। তাদের একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে আহত সমর্থক সিগুর্দ স্টোভারের ভাই ম্যাগনাস স্টোভার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা গান গাইছিলাম ও লাফাচ্ছিলাম। হঠাৎ আমাদের পায়ের নিচ থেকে গ্যালারি সরে গেল। আমরা ৩-৪ মিটার নিচে পড়ে গেলাম। আমি আমার ভাইয়ের ওপর গিয়ে পড়ি। সে ভীষণ আঘাত পেয়েছে।’ ঘটনার পর খেলা বন্ধ রাখেন রেফারি।

পরে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে আবার শুরু হয় ম্যাচ। শেষ পর্যন্ত ওলা ব্রিনহিল্ডসেনের জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় পায় বোডো/গ্লিমট।
ত্রোমসো ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে ঘটনাটিকে গুরুতর উল্লেখ করে আহত দর্শকদের প্রতি সহমর্মিতা জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad