Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩৮ মিনিট আগে
  • ৮ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সশস্ত্র বাহিনী দিবস: বীর শহিদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন

সশস্ত্র বাহিনী দিবস: বীর শহিদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্ক ►

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে আত্মদানকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়েছে। আজ শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর তিন বাহিনীর প্রধান-সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান। দিবসটির সূচনা হয় ফজরের নামাজের পর দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি ও বিমান বাহিনী ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে। এছাড়া, ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সম্মান জানাতে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad