সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

বাসস ►রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।  আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।   তাঁরা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায়  মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান।  সাক্ষাৎকালে তাঁরা স্ব স্ব... বিস্তারিত

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়

রংপুরে ৪ খুন: নেপথ্যে মাদক ও চাঁদাবাজি

অনলাইন ডেস্ক ►রংপুরের সাবেক স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের ৪ সদস্যকে নৃশংসভাবে হত্যার নেপথ্যে কোনো রাজনৈতিক বা ধর্মীয় কারণ ছিল না; বরং ছাদে মাদক সেবনে বাধা এবং চাঁদা না দেওয়াই ছিল এ ঘটনার মূল অনুঘটক। সরেজমিন অনুসন্ধানে স্থানীয়দের প্রত্যক্ষ সাক্ষ্য, পুলিশের অনড় অবস্থান এবং আদালতে গ্রেপ্তার দুই আসামির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দির ভিত্তিতে এটা অনেকটাই পরিষ্কার যে, স্থানীয় বখাটে মাদকসেবীদের বেপরোয়া আচরণের বলি হতে হয়েছে নিরপরাধ এই... বিস্তারিত

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা

বাসস ►দেশে সারের কোনো সংকট নেই, বরং চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ক্ষেত্র বিশেষ বিতরণ প্রক্রিয়ার কিছু সমস্যা আছে, এই সাময়িক সমস্যা দূর করতে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।সার পরিস্থিতি ও... বিস্তারিত

বগুড়ায় বাসে অজ্ঞান পার্টির খপ্পরে তিন দিনমজুর, অচেতন অবস্থায় উদ্ধার

বগুড়া প্রতিনিধি ►ঢাকা থেকে বাসে করে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন তিন দিনমজুর। অচেতন অবস্থায় তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কাছাকাছি মহাসড়কের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাত সোয়া তিনটার দিকে বগুড়া শহরের তেলীপুকুর এলাকায় মহাসড়কের পাশে তাঁদের পড়ে থাকতে দেখেন টহল পুলিশ সদস্যরা।পরে তাঁদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা দেওয়ার পর তিনজনেরই... বিস্তারিত

ব্রাজিলের সম্ভাব্য বাংলাদেশ সফর সূচি মেলানো আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ

অনলাইন ডেস্ক ►পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দলের বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনাকে ঘিরে দেশের ফুটবল অঙ্গনে বিপুল আগ্রহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। রোববার ব্রাজিলের পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকার জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করে আয়োজন ব্যবস্থার প্রতি সন্তোষ প্রকাশ করেছে। তবে প্রস্তাবিত ম্যাচের সূচি ও অর্থায়নের সঠিক সমন্বয় করা এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সামনে মূল... বিস্তারিত

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা

এফএনএস ►মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের লোহিত সাগর লাগোয়া ইয়ানবু বন্দরের কাছে একটি বাণিজ্যিক জাহাজে ‘অজ্ঞাত বস্তু’ দিয়ে হামলা চালানো হয়েছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা (ইউকেএমটিও) বলেছে, ইয়ানবু বন্দর থেকে প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে হামলায় জাহাজটির মূল ডেকে আগুন ধরে যায়।কোম্পানির এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, একটি ট্যাংকার জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে এবং এর ফলে মূল ডেকে আগুন ধরে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক... বিস্তারিত