
অনলাইন ডেস্ক ►
বাংলাদেশেপ্রকল্পে অর্থায়নের যোগ্যতা দিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ডিএফসি)। এর ফলেদেশে মার্কিন বিনিয়োগ আকর্ষণ, বেসরকারি পুঁজি সংগ্রহ এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিকসহযোগিতা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরিহবে বলে আশা করছেসরকার।
মঙ্গলবারপররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশেপ্রকল্পগুলোকে ডিএফসির অর্থায়নের আওতায় আনার ঘোষণাকে স্বাগতজানিয়েছে সরকার।
যুক্তরাষ্ট্রসরকারের সঙ্গে বাংলাদেশের ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগ ও সম্পৃক্ততার প্রতিফলনহিসেবে এ সিদ্ধান্তকে দেখাহচ্ছে। একই সঙ্গে এটিদুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বিনিয়োগ ওঅর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
ডিএফসিরঅর্থায়নের যোগ্যতা অর্জনের ফলে বাংলাদেশে মার্কিনবিনিয়োগ আকর্ষণ, বেসরকারি খাতের পুঁজি সংগ্রহ এবং বাণিজ্যিকভাবে লাভজনকও উন্নয়নমুখী প্রকল্প বাস্তবায়নের সুযোগ বাড়বে বলে আশা করাহচ্ছে। পাশাপাশি মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থাজোরদারেও এটি ভূমিকা রাখবে।
পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা এবং বর্তমান সরকারেরচলমান সংস্কার উদ্যোগের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলনও এ সিদ্ধান্ত। বিনিয়োগপরিবেশের উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং শ্রমমানশক্তিশালী করতে সরকারের নেওয়াউদ্যোগের বিষয়টিও এতে প্রতিফলিত হয়েছে।
ডিএফসিরঅর্থায়নের সুযোগকে বাস্তব বিনিয়োগে রূপান্তর, দুই দেশের অর্থনৈতিকসম্পর্ক আরও জোরদার এবংবাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণেরজন্য অভিন্ন সমৃদ্ধি নিশ্চিত করতে সরকার কাজকরতে আগ্রহী বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখকরা হয়।