Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৫৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্র

সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্র

অনলাইন ডেস্ক ►

সৌরবিদ্যুৎব্যবহার করে বিদ্যুৎ বিলেপ্রায় ১৩ লাখ টাকাসাশ্রয় করেছে ডাক বিভাগের ১৪টিমেইল প্রসেসিং সেন্টার (এমপিসি)।সৌরবিদ্যুৎব্যবস্থা না থাকলে কেন্দ্রগুলোরবিদ্যুৎ বিল হতো প্রায়২০ লাখ ৮৬ হাজারটাকা। কিন্তু নিজস্ব চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করায় নেট মিটারিংয়েরমাধ্যমে বিল নেমে এসেছে৭ লাখ ৯৪ হাজারটাকায়। এতে সম্ভাব্য ব্যয়েরপ্রায় ৬২ শতাংশ সাশ্রয়হয়েছে।

ডাকঅধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩সাল থেকে চলতি বছরেরঅক্টোবর পর্যন্ত সময়ে এই সাশ্রয়হয়েছে। সরকার যখন সব সরকারিদপ্তরে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর জোর দিচ্ছে, তখন ডাক বিভাগের এই১৪টি কেন্দ্রের অভিজ্ঞতা সরকারি স্থাপনায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের একটি বাস্তব উদাহরণহয়ে উঠেছে।

ডাকঅধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামবলেন, সৌরবিদ্যুতের ব্যবহার শুধু বিদ্যুৎ সাশ্রয়নয়, বরং টেকসই ওপরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণপদক্ষেপ।

তিনিআরও বলেন, ‘নেট মিটারিংয়ের মাধ্যমেবাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করে সরকারি স্থাপনাগুলোকেআরও জ্বালানিসাশ্রয়ী ব্যবস্থার অংশ হিসেবে গড়েতোলা সম্ভব।’

কাজীআসাদুল ইসলাম বলেন, আমাদের ১৪টি কেন্দ্রের অভিজ্ঞতাপ্রমাণ করেছে, সরকারি স্থাপনায় সৌরবিদ্যুৎ শুধু পরিবেশের জন্যনয়, সরকারি অর্থ সাশ্রয়ের জন্যওকার্যকর।

মহাপরিচালকআরও বলেন, একটি সরকারি প্রতিষ্ঠাননিজের বিদ্যুৎ নিজে উৎপাদন করছে, আবার উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দিচ্ছে। এটি অন্য সরকারিদপ্তরের জন্যও অনুসরণযোগ্য হতে পারে।

ডাকঅধিদপ্তর জানিয়েছে, এই সময়ে ১৪টিএমপিসির সৌর প্যানেল থেকেমোট ৮৬ হাজার ১৪১ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এর মধ্যে ৩৭হাজার ৪১৭ ইউনিট কেন্দ্রগুলোরনিজস্ব চাহিদা পূরণে সরাসরি ব্যবহার করা হয়েছে।

অধিদপ্তরআরও জানায়, বাকি ৪৮ হাজার৭২৪ ইউনিট নেট মিটারিং ব্যবস্থারমাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। অর্থাৎউৎপাদিত সৌরবিদ্যুতের প্রায় ৪৩ শতাংশ কেন্দ্রগুলোনিজেরা ব্যবহার করেছে এবং বাকি প্রায়৫৭ শতাংশ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

সৌরবিদ্যুৎব্যবস্থা চালু থাকা এইকেন্দ্রগুলো হলো— তেজগাঁও, চট্টগ্রাম, নোয়াখালী, হবিগঞ্জ, ময়মনসিংহ, রাজশাহী, ঈশ্বরদী, রংপুর, দিনাজপুর, বরিশাল, যশোর, খুলনা, কুষ্টিয়া ও গোপালগঞ্জ এমপিসি।

মেইলপ্রসেসিং ও লজিস্টিক সার্ভিসসেন্টার নির্মাণ প্রকল্পের আওতায় ৭৮ কোটি ৫০লাখ টাকা ব্যয়ে এসবকেন্দ্রের ভবন নির্মাণ করাহয়েছে। সেই সঙ্গে ৩৫ধরনের আধুনিক আসবাব ও প্রয়োজনীয় যন্ত্রপাতিবসিয়ে কেন্দ্রগুলোকে পুরোপুরি চালু করা হয়েছে।এই অবকাঠামো উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো নেটমিটারিং সুবিধাসহ সৌর প্যানেল।

ডাকঅধিদপ্তর আরও জানায়, জাতীয়গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভরতা কমানো, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো ও দীর্ঘমেয়াদে বিদ্যুৎবিল সাশ্রয়ের লক্ষ্যেই কেন্দ্রগুলোতে এই ব্যবস্থা স্থাপনকরা হয়েছে। কেন্দ্রগুলোর সক্ষমতা আরও বাড়াতে ‘মেইলপ্রসেসিং অ্যান্ড লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ প্রকল্পের টেকসই সহায়তা’ নামে একটি নতুনউন্নয়ন প্রকল্পও গ্রহণ করা হয়েছে।

অধিদপ্তরেরহিসেবে, সৌরবিদ্যুৎ ব্যবস্থা না থাকলে ১৪টিকেন্দ্রকে গ্রিড থেকে মোট ১লাখ ৩৯ হাজার ৯৭ইউনিট বিদ্যুৎ নিতে হতো। ইউনিটপ্রতি১৫ টাকা ধরে এরবিল দাঁড়াত ২০ লাখ ৮৬হাজার ৪৫৫ টাকা। কিন্তু, সৌরবিদ্যুৎ উৎপাদন ও গ্রিডে সরবরাহেরপর নেট মিটারিংয়ের মাধ্যমেসমন্বয় করে কেন্দ্রগুলোর প্রকৃতপ্রদেয় বিদ্যুতের পরিমাণ দাঁড়িয়েছে ৫২ হাজার ৯৫৬ইউনিট। এর বিপরীতে বিলএসেছে ৭ লাখ ৯৪হাজার ৩৪০ টাকা। ফলেবিদ্যুৎ বিল বাবদ সাশ্রয়হয়েছে ১২ লাখ ৯২হাজার ১১৫ টাকা, যাসৌরবিদ্যুৎ ব্যবস্থা না থাকলে সম্ভাব্যব্যয়ের ৬১ দশমিক ৯৩শতাংশ।

একইহার ধরে হিসাব করলে, সৌরবিদ্যুতের নিজস্ব ব্যবহার থেকে প্রায় ৫লাখ ৬১ হাজার টাকাএবং গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ থেকেপ্রায় ৭ লাখ ৩১হাজার টাকা বিলের সঙ্গেসমন্বয় হয়েছে। এ হিসাবে প্রতিটিকেন্দ্রে গড়ে প্রায় ৯২হাজার টাকা সাশ্রয় হয়েছে।

পরিবেশেরদিক থেকেও এই উদ্যোগের সুফলরয়েছে। দেশের গ্রিড বিদ্যুতের বেশিরভাগ আসে জীবাশ্ম জ্বালানিথেকে। আন্তর্জাতিক তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম লো কার্বন পাওয়ারেরহিসেবে, ২০২৫ সালের এপ্রিলথেকে ২০২৬ সালের মার্চপর্যন্ত দেশের গ্রিডে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে গড়ে প্রায় ৫৮২গ্রাম কার্বন ডাই অক্সাইড নিঃসরণহয়েছে। এ হার ধরলে১৪টি এমপিসির উৎপাদিত সৌরবিদ্যুৎ আনুমানিক ৫০ টন কার্বননিঃসরণ কমিয়েছে।

তবেসৌরবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা আবহাওয়ার ওপর নির্ভরশীল হওয়ায়বৃষ্টির দিন ও ঘনকুয়াশার সময় উৎপাদন কমেযায়। তখন কার্যক্রম সচলরাখতে কেন্দ্রগুলোকে জাতীয় গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভর করতেহয়। ডাক অধিদপ্তরের তথ্যঅনুযায়ী, এ সময়ে কেন্দ্রগুলোগ্রিড থেকে মোট ১লাখ ১ হাজার ৬৮০ইউনিট বিদ্যুৎ গ্রহণ করেছে।

ডাকঅধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) খান হাসান মোহাম্মদইকবাল মাসুদ বলেন, সৌরবিদ্যুৎ আবহাওয়ার ওপর নির্ভরশীল, তাইবৃষ্টি ও কুয়াশার দিনেআমাদের গ্রিডের বিদ্যুৎ নিতে হয়। তবুওউৎপাদিত বিদ্যুতের বড় অংশ গ্রিডেসরবরাহ করতে পারায় কেন্দ্রগুলোরবিদ্যুৎ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে।

তিনিবলেন, নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে দীর্ঘমেয়াদেএই সাশ্রয় আরও বাড়বে।

অধিদপ্তরেরতথ্য অনুযায়ী, ২০২২ সালের জুলাইথেকে কেন্দ্রগুলোর সৌরবিদ্যুৎ কার্যক্রম শুরুর পরিকল্পনা ছিল। তবে প্রযুক্তিটিদেশে নতুন হওয়ায় প্যানেলস্থাপনের পর চালু অবস্থায়সরকারি বিভিন্ন সংস্থার ছাড়পত্র নিতে হয়েছে। স্থাপনেরআগে এসব ছাড়পত্র নেওয়াসম্ভব হয়নি।

একইসাথেনেট মিটারিং পদ্ধতি বিদ্যুৎ বিভাগের জন্যও নতুন হওয়ায় বিদ্যুতেরহিসাবরক্ষণ ও জাতীয় গ্রিডেরসঙ্গে আর্থিক সমন্বয়ের প্রক্রিয়া ঠিক করতে সময়লেগেছে। এসব কারণে ২০২৩সাল থেকে কেন্দ্রগুলোতে পর্যায়ক্রমেসৌরবিদ্যুৎ কার্যক্রম শুরু হয়।

মহাপরিচালককাজী আসাদুল ইসলাম বলেন, নতুন প্রযুক্তি হওয়ায়শুরুতে ছাড়পত্র ও আর্থিক সমন্বয়েরপ্রক্রিয়ায় আমাদের কিছুটা সময় লেগেছে। এখনসেই পথ তৈরি হয়েগেছে। এই অভিজ্ঞতাকে কাজেলাগিয়ে ভবিষ্যতে ডাক বিভাগের অন্যান্যস্থাপনায় আরও দ্রুত ওপরিকল্পিতভাবে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা সম্ভবহবে।

দেশেজ্বালানি সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানিরব্যবহার বাড়াতে সরকার সম্প্রতি বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

গত ৩ আগস্ট প্রধানমন্ত্রীতারেক রহমান গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎস্থাপনের নির্দেশ দেন। এর আওতায়বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, পরিকল্পনাকমিশন ও অর্থ বিভাগেরভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়। পরে ১০আগস্টের সিদ্ধান্তের ধারাবাহিকতায় মন্ত্রিপরিষদ বিভাগ গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়ে দাপ্তরিক কাজে সৌরবিদ্যুতের সর্বাধিকব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেয়।

সরকারিতথ্য অনুযায়ী, চলতি বছরের জুনপর্যন্ত দেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুতেরস্থাপিত সক্ষমতা ছিল ৪১৮ দশমিক১ মেগাওয়াট। ডাক ও টেলিযোগাযোগবিভাগের

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad