Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ২৭ বার দেখা হয়েছে
ফটো কার্ড

আড়াই কোটি টাকার বিনিময়ে টি-টেন খেলবেন পাকিস্তানি ক্রিকেটাররা

আড়াই কোটি টাকার বিনিময়ে টি-টেন খেলবেন পাকিস্তানি ক্রিকেটাররা

অনলাইন ডেস্ক ►
অবশেষে কাটল অনিশ্চয়তা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে সমঝোতায় পৌঁছেছে আবুধাবি টি-টেন লিগের আয়োজকেরা। ফলে আসন্ন আসরে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণের পথ অনেকটাই পরিষ্কার হয়েছে। খেলোয়াড়দের ছাড়ার জন্য পিসিবিকে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ ও বিভিন্ন সুযোগ-সুবিধা দিতে রাজি হয়েছে আয়োজকেরা।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বিষয়টি নিয়ে ফ্র্যাঞ্চাইজি ও পাকিস্তানি ক্রিকেটাররা পিসিবির কাছে অনাপত্তিপত্র দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ।

এর আগে প্রতি ক্রিকেটারের ছাড়পত্রের জন্য ১০ হাজার ডলার (১২ লাখ ৪৬ হাজার টাকা) ফি দাবি করেছিল পিসিবি। শেষ মুহূর্তে এই দাবি ওঠায় বিপাকে পড়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। এমনকি পাকিস্তানি ক্রিকেটারদের পরিবর্তে বিকল্প খেলোয়াড় নেওয়ার কথাও ভাবতে হয়েছিল তাদের।

এবারের আসরে ১৬ জন পাকিস্তানি ক্রিকেটারকে দলে নিয়েছে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি। তাদের মধ্যে আছেন ফখর জামান, নাসিম শাহ, শাদাব খান, মোহাম্মদ আমির, ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফের মতো পরিচিত মুখ।

আগামী ৭ নভেম্বর শুরু হয়ে ২০ নভেম্বর পর্যন্ত চলবে আবুধাবি টি-টেন লিগের দশম আসর। ছয় দলের এই প্রতিযোগিতায় পাকিস্তানি তারকাদের খেলার সম্ভাবনা তৈরি হওয়ায় স্বস্তি ফিরেছে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলোতেও।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad