Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫২ মিনিট আগে
  • ১১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গাজীপুরে যানচলাচল স্বাভাবিক, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

গাজীপুরে যানচলাচল স্বাভাবিক, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

অনলাইন ডেস্ক ►
গাজীপুর শিল্পাঞ্চলে বেতন বাড়ানোর দাবিতে চলমান শ্রমিক বিক্ষোভে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও আনসার মোতায়েন করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের দুই মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।  জেলা প্রশাসন সূত্রে জানা যায়,  গত সোমবার (২ নভেম্বর) ২১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বিজিবি কাজ করলেও মঙ্গলবার তা বাড়িয়ে ২৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি নিয়োগ দেয়া হয়েছিল। বুধবার ১ প্লাটুন বিজিবি বাড়িয়ে বিজিবির ১২ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে, পাশাপাশি ৮ প্লাটুন এসআরবি ও ৫ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে।

বিজিবি, এসআরবি ও আনসারের সমন্বয়ে ২৫ প্লাটুন আজ গাজীপুর শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করবে। এদের নেতৃত্বে ২৫জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

এই পরিস্থিতিতে আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত গাজীপুরের কোথাও শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল স্বাভাবিক থাকার খবর পাওয়া গেছে।

অন্যদিকে গাজীপুর -১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মজিবুর রহমান সকাল থেকেই মহাসড়কে রয়েছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় শ্রমিকদের বুঝাতে নেতাকর্মীদের নিয়ে সভা করেছেন।

গাজীপুরে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক আছে জানিয়ে গাজীপুর জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন বলে, গত কয়েকদিন যাবৎ শ্রমিকদের যে আন্দোলন চলছে আস্তে আস্তে শ্রমিকরাও বুঝতে পারছে যে তাদের দাবি দাওয়া মেনে নেয়ার পক্ষে সরকার কাজ করছে, রাষ্ট্র কাজ করছে। এটা বুঝতে পেরে তারা আন্দোলনে অনীহা প্রকাশ করছে, আন্দোলনে আসতে চাচ্ছে না। বর্তমান অবস্থা দেখলেই বুঝতে পারছেন রাস্তা ঘাট একেবারেই স্বাভাবিক, গাড়ি চলছে, সব কিছুই ঠিক আছে এখন। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad