
অনলাইন ডেস্ক ►
টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়াতে নীল সাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৯ বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের ট্রেনের যাত্রীরা।
ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ এ ব্যাপারে মির্জাপুরে মহেড়া রেলওয়ে স্টেশন মাস্টার সোহেল রানা বলেন, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নীল সাগর এক্সপ্রেসটি চিলাহাটির দিকে যাচ্ছিল৷
এসময় ট্রেনটি মির্জাপুরের মহেড়া রেল স্টেশন এলাকায় পৌছালে ট্রেনটির পিছনের একটি বগির চাকা লাইন থেকে সড়ে যায়। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়৷ এর ফলে ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় এ অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে করে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা রয়েছে।