Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪৩ মিনিট আগে
  • ২৪ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

সুন্দরগঞ্জ প্রতিনিধি ►‎‎
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়  সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামাল হাট সংলগ্ন কামরাঙ্গার তল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পার্শ্ববর্তী রংপুরের মিঠাপুকুর উপজেলার  ইমাদপুর ইউনিয়নের ইমাদপুর হাজীপাড়া গ্রামের  সোলেমানের ছেলে মোঃ এনামুল হক (৪০) এবং একই এলাকার মোঃ মোন্তাজ আলীর ছেলে মোঃ আনোয়ার হোসেন (৪২)। ঘটনা স্থলেই মারা যান এনামুল হক এবং হাসপাতলে নেয়ার পথে   আনোয়ার হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত অটো ভ্যান চালক মোঃ আব্দুল হামিদ (৪১) বর্তমানে সুস্থ আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পানের বরজে কাজ করার উদ্দেশ্যে অটোভ্যান যোগে তারা জামাল হাটের কামরাঙ্গার তল এলাকায় এসেছিলেন। সড়কের ধারে অটো ভ্যানটি যাত্রী নিয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি ট্রাক এসে অটোভেনটিকে ধাক্কা দেয় । এতে ঘটনাস্থলে এনামুল হক নিহত হন এবং আনোয়ার হোসেন গুরুতর আহত হন।

পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরুতহাল রিপোর্ট করেন এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad