Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৪৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

তারাপুরের ২২টি পুজা মন্দিরে আর্থিক সহায়তা প্রদান

তারাপুরের ২২টি পুজা মন্দিরে আর্থিক সহায়তা প্রদান

সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ২২টি দূর্গাপুজা মন্দির ও মন্ডপে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে চাচিয়া মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউপি চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি উপলক্ষে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভুমি আহরাব আল আকাশ।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার এসআই মো. তৈয়ব আলী, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সরকার, সাধারন সম্পাদক আল্পনা গোষ্মামী প্রমুখ। মতবিনিময় সভায় প্রতিটি প্রতিটি পুজা মন্দির ও মন্ডপের কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তাগণ পুজা চলাকালিন সময়ে সকলকে সজাগ দৃষ্টি রাখার জন্য বিনীত আহবান জানান। সেই সাথে যাতে কোন প্রকার অগ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখার জন্য পুজা কমিটিকে সতর্ক করেন। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের পক্ষ হতে প্রতিটি পুজা মন্দির ও মন্ডপকে দুই হাজার করে টাকা এবং উপকরণ বিতরণ করেন। জানা গেছে, এ বছর উপজেলার পনের ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৩৯টি মন্দির ও মন্ডপে শারদীয় দূর্গা পুজা উদযাপন হচ্ছে। এর মধ্যে তারপুর ইউনিয়নের পুজার সংখ্যা বেশি। 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad