Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

স্পন্দন শিল্পীগোষ্ঠীর সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্পন্দন শিল্পীগোষ্ঠীর সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোদাচ্ছেরুজ্জামান মিলু ►

তিন যুগের বেশি সময় ধরে শিশুদের নিয়ে কাজ করার পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে স্পন্দন শিল্পীগোষ্ঠী নামের এই সাংস্কৃতিক সংগঠনটি। গাইবান্ধার শিশু সংগঠক, সাংবাদিক, সাহিত্যিক ও লেখক উত্তম সরকার তাঁর নাগরিক দায়িত্ব থেকে শিশুদের সৃজনশীল করে তুলছেন এবং সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছেন। 

এ কথাগুলো অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন বক্তাগণ তাদেও আলোচনায় উল্লেখ করেন। বাচিক শিল্পী ও নাট্যাভিনেতা শাহনাজ আমিন মুন্নির উপস্থাপনায় শুক্রবার ১০ অক্টোবর সন্ধ্যায় শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে স্পন্দন শিল্পীগোষ্ঠীর আয়োজনে মাসিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রাগিব হাসান চৌধুরী হাবুল। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাইবান্ধার জেলা কালচারাল অফিসার মো. আসাদুজ্জামান সরকার ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক মাধুকর পত্রিকার সম্পাদক কে এম রেজাউল হক। বক্তাগণ শিশুদের নিয়ে কাজ করার জন্য আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সুস্থ সংস্কৃতি চর্চায় স্পন্দন শিল্পীগোষ্ঠীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 

এ ছাড়াও বক্তব্য রাখেন দৈনিক মাধুকর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোদাচ্ছেরুজ্জামান মিলু, নাট্যব্যক্তিত্ব শাহ আলম বাবলু ও বক্তব্যের পাশাপাশি কবিতা আবৃত্তি করেন কবি পিটু রশিদ। অনুষ্ঠানে শিশুদের একক ও সমবেত গান, ছড়া ও কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। যন্ত্রসংগীতে ছিলেন কি বোর্ডে এস এম স্বাধীন, প্যাডে প্রবীর, তবলায় উত্তম সরকার ও গিটারে তানভির মাহতাব। অনুষ্ঠান শেষে শিশুদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad